• খেলা

    ৩৮ বছর বয়সে অভিষেক হলো আফ্রিদির

      প্রতিনিধি 20 October 2025 , 2:36:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হলো বাঁ-হাতি স্পিনার আসিফ আফ্রিদির। সোমবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি পেয়েছেন পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্যাপ। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে জাতীয় দলে জায়গা করে নেওয়ার মাধ্যমে এক বিরল রেকর্ড গড়েছেন এই স্পিন অলরাউন্ডার।

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দিয়েই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান আফ্রিদি। যদিও প্রথম ম্যাচে একাদশে ছিলেন না, তবে দ্বিতীয় টেস্টে তার অপেক্ষার অবসান ঘটে। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরুর আগে তার হাতে টেস্ট ক্যাপ পরিয়ে দেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি।

    বিজ্ঞাপন

    এর আগে দুর্নীতির দায়ে একসময় নিষিদ্ধ হয়েছিলেন আসিফ আফ্রিদি। দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে ২০২২ সালে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, যার মধ্যে এক বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা। শাস্তি কাটিয়ে মাঠে ফেরার পর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সেই নির্বাচকদের নজর কাড়েন তিনি।

    ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে আফ্রিদি এখন পর্যন্ত নিয়েছেন ১৯৮টি উইকেট এবং ব্যাট হাতে করেছেন ১ হাজার ৬৩০ রান।

    পাকিস্তানের হয়ে তার চেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকের নজির আছে মাত্র একজনের ১৯৫৫ সালে ভারতের বিপক্ষে লাহোর টেস্টে অভিষেক হয় অফ স্পিনার মিরান বাখশের, তখন তার বয়স ছিল ৪৭ বছর ২৮৪ দিন।

    বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকের রেকর্ডটি ইংল্যান্ডের জেমস সাউদারটনের। ইতিহাসের প্রথম টেস্টে ১৮৭৭ সালে মাঠে নামার সময় তার বয়স ছিল ৪৯ বছর ১১৯ দিন।

    ২০১৮ সালে আয়ারল্যান্ডের এড জয়েস ৩৯ বছর ২৩১ দিন বয়সে টেস্ট অভিষেক করেছিলেন, যা আধুনিক যুগে দেরিতে অভিষেকের অন্যতম দৃষ্টান্ত।আসিফ আফ্রিদির দেরিতে হলেও জাতীয় দলে জায়গা করে নেওয়া প্রমাণ করে, অধ্যবসায় আর পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন পূরণ অসম্ভব নয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:02 PM ৫০টির বেশি আসনে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে: গোলাম পরওয়ার 6:46 PM সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল 6:11 PM ধর্ষণ-সহিংসতা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ 5:55 PM জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ 5:38 PM ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত নিলয় আলমগীর 5:29 PM ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল 5:21 PM বগুড়ায় উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত 5:07 PM বৈষম্যবিরোধী সাবেক ছাত্র নেতা রিয়াদ, হত্যাচেষ্টা মামলায় কারাগারে 4:54 PM ২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের 4:47 PM পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত