• চাকরি

    আমরণ অনশন কর্মসূচির ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের

      প্রতিনিধি 19 October 2025 , 8:53:13 প্রিন্ট সংস্করণ

    আমরণ অনশন কর্মসূচির ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। ছবি; সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ একাধিক দাবিতে রোববার (১৯ অক্টোবর) ভুখা মিছিল করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। পুলিশের বাধার মুখে তারা আবার ফিরে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। মূলত সেখান থেকেই শিক্ষক নেতারা ঘোষণা দেন, ২০ অক্টোবর থেকে তারা আমরণ অনশনে যাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

    বিজ্ঞাপন

    শিক্ষক নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘সোমবার থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচি শুরু করবো। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ভাতায় ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় হিসেবে দেখছি’।

    তিনি আরও বলেন, যখন বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি হবে, তখনই আমরা চূড়ান্ত বিজয়ের কথা বলব। এর আগে আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব না।

    রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপ-সচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে, বাড়িভাড়া- ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। যা আগামী নভেম্বর মাস থেকেই এ আদেশ কার্যকর হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা