• রাজনীতি

    জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না : গোলাম পরওয়ার

      প্রতিনিধি 20 October 2025 , 11:09:43 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজনীতিতে নতুন এমন একটি দলকে ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে- জামায়াত সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।

    সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    বিজ্ঞাপন

    গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশনে লিখিতভাবে জামায়াতই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন। কেউ তাদের নাম নেয় না, চাইছে জামায়াত যেনো সমালোচনা করে। চব্বিশের আন্দোলনে তারা অনেক ভূমিকা রেখেছে।

    দলটির নেতাকর্মীদের জুলাই যোদ্ধা উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের প্রতি জামায়াতের শ্রদ্ধা ও দোয়া থাকবে। অশ্লীল, অরাজনৈতিক ভাষা ব্যবহার করা কোনো রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয় বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার।

    হিন্দুদের ভোট প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লায় ভোট দিলে অতীতের সকল শাসনের থেকে জামায়াতের শাসনে তারা নিরাপদে থাকবে বলে মন্তব্য করেন। বলেন, মানবিক বাংলাদেশ চাই, যেখানে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না।

    একইদিন নোয়াখালীতে এক সমাবেশে বিএনপি নেতা বলেছেন, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো জামায়াতকেও নিষিদ্ধ করতে হবে। এই বক্তব্যের জবাবে তিনি আরও বলেন, যদি এই কথা বলে তাহলে বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শোনা যায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন