• রাজনীতি

    ছাত্রদলের নবগঠিত কমিটি ঘিরে ভোলা পলিটেকনিক উত্তপ্ত

      প্রতিনিধি 13 October 2025 , 7:22:36 প্রিন্ট সংস্করণ

    দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা
    দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভোলা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটিকে ঘিরে চলছে উত্তপ্ত পরিস্থিতি। ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে অছাত্র ও অনুগতদের পদ দেওয়ার অভিযোগে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

    বিজ্ঞাপন

    সোমবার, সকাল থেকেই ভোলা-মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন—বছরের পর বছর যারা সংগঠনকে টিকিয়ে রেখেছেন, আন্দোলনে ছিলেন সামনের সারিতে, এমন ত্যাগী ছাত্রনেতাদের বাদ দিয়ে সংগঠনের বাইরের ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    বিক্ষোভকারীদের দাবি—ঘোষিত কমিটি অবিলম্বে বাতিল করে ত্যাগী, যোগ্য ও আন্দোলনপ্রিয় ছাত্রনেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।

    তারা আরও জানান, তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকবে এবং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান—সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রেখে দ্রুত এই সংকটের সমাধান করতে।

    ভোলা পলিটেকনিকের এই পরিস্থিতি এখন পুরো ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ত্যাগী কর্মীদের আন্দোলন কতটা দীর্ঘায়িত হবে—এখন সেটিই দেখার বিষয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা