• বিনোদন

    বলিউডের আনাচে-কানাচে ঘুরছে মালাইকা’র মন্তব্য

      প্রতিনিধি 13 October 2025 , 4:40:31 প্রিন্ট সংস্করণ

    বলিউড তারকা মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সামাজিক মাধ্যমে সম্প্রতি বলিউড তারকা মালাইকা অরোরার একটি রহস্যময় ভাইরাল পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে। নেটিজেনরা বলছেন এটি কি তবে নতুন প্রেমের আগমন, নাকি পুরোনো সম্পর্কের ছায়া?

    ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী মালাইকা অরোরা। সেখানেই জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান মজার ছলে অভিনেত্রীকে প্রশ্ন করেন, ২০২৪-এ মালাইকা, আপনি কি সিঙ্গেল পেরেন্ট-কাম-অভিনেত্রী থেকে ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী হতে চলেছেন?’

    বিজ্ঞাপন

    এমন প্রশ্নের উত্তরে হেসে কিছুটা বিস্মিত হয়ে মালাইকা বলেন, ‘এর মানে কী? আমাকে কি কাউকে কোলে নিতে হবে?’ তিনি হাসিমুখে দ্বিধাহীনভাবে বলেন, যদি কেউ থাকে, আমি বিয়ে করব। মালাইকার এমন অভিব্যক্তি শুনে কোরিওগ্রাফার বলেন, কেউ আছে মানে? অনেকে আছে।

    ফারাহর এ মন্তব্যের উত্তরে মালাইকা সরাসরি জবাব দেন, মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি। মালাইকার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যই এখন বলিউডের আনাচে-কানাচে ঘুরছে। দ্বিতীয় বিয়ে নিয়ে তার বিস্ফোরক মন্তব্য যেন আলোচনার জন্ম দিয়েছে বলিপাড়ায়।

    উল্লেখ্য, বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে অভিনেত্রী মালাইকা অরোরার সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ সবই এখন অতীত। একের পর এক আলোচনায় সিনেমার পর্দা গরম করতে না পারলেও বলিপাড়া সব সময় টক অব দ্য টাউনে থাকেন। আবারও নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী। সাবেক স্বামীর আরবাজ খানের সংসারে নতুন অতিথি আসার খবরে হঠাৎ যেন আলোচনার ঝড় ওঠে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:26 AM পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি