• খেলা

    রাজশাহীতে বিপিএল আয়োজনে বিসিবি’র উদ্যোগ

      প্রতিনিধি 12 October 2025 , 8:04:20 প্রিন্ট সংস্করণ

    বিপিএল এর লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজশাহীতে বিপিএল করতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১২ অক্টোবর) বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন সংস্থার ৩ শীর্ষ কর্মকর্তা। এ ছাড়াও আগামী এক মাসে অবশিষ্ট স্থায়ী-অস্থায়ী কাজগুলো শেষ করার পরিকল্পনা রয়েছে।

    মাঠ পরিদর্শন শেষে খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের থাকার জায়গা, অনুশীলনের মাঠসহ আনুষঙ্গিক সুবিধা দেখেন বিসিবি কর্মকর্তারা। রাজশাহী বিভাগীয় এই স্টেডিয়ামে বিপিএলসহ আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে এর আগে অন্তত ৯বার এমন আনুষ্ঠানিক পরিদর্শন করেছে বিসিবি। সেসব পরিকল্পনা আর প্রতিবেদন ফাইলবন্দি থাকায় সেটি বাস্তবায়ন হয়নি।

    এরপর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে নতুন কমিটি উত্তরের এ জেলাটিতে বিপিএল করার অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট হন। তারই ধারাবাহিকতায় রোববার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ সমস্ত সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির ৩ শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম ও পরিচালক খালেদ মাসুদ পাইলট।

    বিজ্ঞাপন

    বিসিবি’র ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান; শাহনিয়ান তানিম বলেন, ‘বড় টুর্নামেন্ট আয়োজন করতে এই স্টেডিয়ামের ৭০ ভাগ সক্ষমতা আছে। আগামী এক মাসে বাকি কাজ শেষ করে প্রতিবেদন জমা দেয়ার পর আগামী সমন্বয় সভায় তা পর্যালোচনা করা হবে। এতে ইতিবাচক সিদ্ধান্ত হলে সংস্কার ব্যয় এবং কাজের সময়সূচি তৈরি করবে জাতীয় ক্রীড়া পরিষদ’।

    এর আগে তারা সিদ্ধান্ত নেন, স্টেডিয়ামে ১২০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন প্রেস গ্যালারি, ধারা ভাষ্যকার বক্স, স্টুডিও, স্কোর রুম, দুটি রেডিও রুম, ডাউনলিংক রুম, ব্রডকাস্ট পিসিআর রুম, ব্রডকাস্ট ও প্রেস ডাইনিং, জায়ান্ট স্ক্রিন স্থাপন করা প্রয়োজন। খেলোয়াড়দের ড্রেসিং রুম স্থানান্তরিত করে প্যাভিলিয়নের নিচতলায় এবং ফ্লাডলাইট সংস্কারেরও সিদ্ধান্ত নেন। এছাড়া ২০টি মোবাইল টয়লেটসহ গ্যালারির টয়লেট সংস্কার, স্টেডিয়াম সার্কুলার রোডের উন্নয়ন ও পুরো স্টেডিয়ামে রং করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

    উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার ক্রিকেট সিরিজে দর্শকদের উপচে পড়া ভিড় হয়। এতে রাজশাহীতে বিপিএল করার পুরনো আলোচনা আবারো ত্বরান্বিত হয়। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী স্টেডিয়ামে এসে মনোমুগ্ধকর পিচ ও আউটফিল্ড দেখে বিপিএল করার আশাবাদ ব্যক্ত করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম