• খেলা

    আরব আমিরাতকে উড়িয়ে দিল বাংলাদেশের নারীরা

      প্রতিনিধি 10 October 2025 , 10:07:03 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সাইফুল বারী টিটুর শিষ্যরা ৩-০ গোলের ব্যবধানে ম্যাচটি জিতেছে।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে দুবাইতে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে জয়ের ভিত গড়ে দেয় বাংলাদেশ। বিরতির পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে তারা। দলের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার এবং অন্য গোলটি করেন সুরভী আক্তার প্রীতি।

    বিজ্ঞাপন

    সংযুক্ত আরব আমিরাতে এটি ছিল বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় জয়। এর আগে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে একই ব্যবধানে হারিয়েছিল তারা।

    অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে এই দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবার তারা জর্ডানের উদ্দেশে দুবাই ছাড়বে। সেখানে ১৩ অক্টোবর স্বাগতিক জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ অক্টোবর তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু