• খেলা

    এটাকে নির্বাচন বলা যাবে না, হাস্যকর ছাড়া আর কিছুই নয় : তামিম

      প্রতিনিধি 8 October 2025 , 3:34:29 প্রিন্ট সংস্করণ

    বিসিবি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন,‘এটাকে নির্বাচন বলা যাবে না, হাস্যকর ছাড়া আর কিছুই নয়।’
    বিসিবি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন,‘এটাকে নির্বাচন বলা যাবে না, হাস্যকর ছাড়া আর কিছুই নয়।’
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রিকেট বোর্ড নির্বাচন স্থগিত না করায় লিগ বর্জনের ঘোষণা দিয়েছে ৪৮ টি ক্লাব। এছাড়া, সদ্য অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন,‘এটাকে নির্বাচন বলা যাবে না, হাস্যকর ছাড়া আর কিছুই নয়।’

    বিজ্ঞাপন

    ক্লাবগুলোর দাবি ছিল—বিগত নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল, বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব দেয়া ও পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা। এই দাবিগুলো না মানায় এবং নির্বাচন পেছানোর জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পাঠানো সত্ত্বেও গত ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়।

    ক্লাবগুলোর পক্ষ থেকে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান বুধবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে ঘোষণা দেন যে, তারা আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবেন না এবং আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ হিসেবে উল্লেখ করেন।

    এই ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবালও সংবাদ সম্মেলনে কথা বলেছেন। জাতীয় দলের সাবেক এই ওপেনার বলেন,‘আমি মনে করি যখন আপনি কোনো বিষয় নেগোসিয়েশনে থাকেন, সে কথা পাবলিকলি আনা ঠিক না। আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা 2:38 PM যুদ্ধের প্রান্তে শান্তির সুর: তেহরানে তার হাতে মানবতার বার্তা আলি ঘামসারির 1:36 PM ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী 1:12 PM ৪২ দিনে গুম বা ক্রসফায়ারের ঘটনা নেই: সংসদে আইনমন্ত্রী 12:57 PM শহীদ আবু সাঈদ হত্যা:  দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড 12:47 PM অনিয়ম-কারচুপির অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত