• রাজনীতি

    নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে জাতিসংঘের সহায়তা প্রত্যাশা জামায়াতের

      প্রতিনিধি 7 October 2025 , 1:22:27 প্রিন্ট সংস্করণ

    জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
    জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিরপেক্ষ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জাতিসংঘের সহায়তা প্রত্যাশা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন, পাহাড়ি সংকটসহ আঞ্চলিক স্থিতিশীলতায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দলটি।

    মঙ্গলবার (৭ আক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    বিজ্ঞাপন

    তিনি জানান, বৈঠকে জাতীয় নির্বাচনে জামায়াতের ভূমিকা সম্পর্কে জানতে চান জাতিসংঘ প্রতিনিধি। রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক দলের পক্ষ থেকে হস্তক্ষেপের সীমাবদ্ধতা থাকলেও জামায়াত ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী বলে বৈঠকে জানান দলীয় আমির।

    অন্যদিকে যুক্তরাষ্ট্র সফর শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, যারা সংস্কারের পথে বাধা দিচ্ছে, নির্বাচন বানচাল হলে তার দায় তাদেরই নিতে হবে।

    তাহের আরও বলেন, যুক্তরাষ্ট্র সফরে প্রমাণিত হয়েছে যে রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ ঐক্যবদ্ধ। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নাগরিকত্ব সনদ না থাকলেও প্রবাসীরা যেন অন্য বৈধ কাগজপত্রের মাধ্যমে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করতে হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা