• অপরাধ

    অপরাধীদের কোপে ঝরে গেল বাগেরহাটের সাংবাদিকের প্রাণ

      প্রতিনিধি 4 October 2025 , 12:10:47 প্রিন্ট সংস্করণ

    নিহত হায়াত উদ্দিন স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার
    নিহত হায়াত উদ্দিন স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাগেরহাটে সদর এলাকার হারিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় চায়ের দোকানের সামনে এস এম হায়াত উদ্দিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

    শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

    নিহত হায়াত উদ্দিন স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

    বিজ্ঞাপন

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতের দিকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

    খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

    খবর পেয়ে বাগেরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

    বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যার সঠিক কারণ উদঘাটনে পুলিশ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

    পরিবারের দাবি, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারণে এর আগেও দুইবার হায়াত উদ্দিনকে হত্যার চেষ্টা করা হয়েছিলো। এবারও দুর্নীতির সংবাদ প্রকাশ করার কারণেই তাকে হত্যা করা হতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন