• জাতীয়

    মহাঅষ্টমী আজ, হবে কুমারী পূজা

      প্রতিনিধি 30 September 2025 , 9:29:59 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য-এই পাঁচ নৈবেদ্যে আজ পূজিত হবেন দেবীদুর্গা।

    মহাঅষ্টমীর মূল আকর্ষণ হলো কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরই আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বী।

    রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এ বছরের কুমারী পূজা হবে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় এবং শেষ হবে দুপুর ১টায়।

    বিজ্ঞাপন

    এর আগে মহাঅষ্টমী পূজা শুরু হয় সকাল ৬টা ১০ মিনিটে। আজ পুষ্পাঞ্জলি হবে সকাল সাড়ে ১০টায় এবং মধ্যাহ্ন প্রসাদ দুপুর ১২টায়। আর মহাঅষ্টমী উপলক্ষে সন্ধিপূজা হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং সমাপন সন্ধ্যা ৭টা ১ মিনিটে।

    এদিকে সোমবার রাজধানীসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা-অর্চনার মাধ্যমে মহাসপ্তমী উদযাপিত হয়েছে। দুর্গাভক্তরা দেবীর আরাধনায় পূজামণ্ডপগুলোতে দিনভর ভিড় জমিয়েছেন।

    রোববার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠীপূজার মধ্যদিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্যদিয়ে আগামী ২ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে।

    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরীর ২৫৮টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি