• আন্তর্জাতিক

    ৪ জন নিহতের প্রতিবাদে, ভারতের কারগিলে ‘কমপ্লিট শাটডাউন’

      প্রতিনিধি 25 September 2025 , 7:51:52 প্রিন্ট সংস্করণ

    - ভারতের কারগিলে ‘কমপ্লিট শাটডাউন’। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের লাদাখে ব্যাপক বিক্ষোভের এক দিন পর বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সীমান্তবর্তী অঞ্চল কারগিলে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। বুধবার সহিংসতায় ৪ জন নিহত হওয়ার পাশাপাশি ৫০ জনের বেশি মানুষ আহত হন। বিক্ষোভে পুলিশের গুলি বর্ষণের প্রতিবাদে এবং লাদাখের সঙ্গে সংহতি জানাতে ওই অঞ্চলের কারগিল শহরে এই কর্মসূচি পালিত হচ্ছে।

    বিজ্ঞাপন

    এর আগে ২৪ সেপ্টেম্বর অঞ্চলটিকে আলাদা রাজ্যের মর্যাদা দেয়া এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে সেখানে ব্যাপক বিক্ষোভ হয়। ওই সময় স্থানীয় বিজেপি কার্যালয়ে অগ্নিসংযোগসহ ব্যাপক ভাঙচুর চালালে পুলিশ গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

    এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘গতকাল সন্ধ্যার পর থেকে লাদাখে আর কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে কোথাও ৪ জনের বেশি মানুষ জড়ো হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পুলিশ সড়কগুলোতে নজরদারি চালাচ্ছে’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:32 PM বিশ্বকাপের সেমিফাইনালে কোন দল কার বিপক্ষে লড়বে? 12:22 PM নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর 12:09 PM ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিলেন প্রধানমন্ত্রী 12:00 PM বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র 11:36 AM ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ 11:21 AM যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান 7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা