• খেলা

    টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

      প্রতিনিধি 24 September 2025 , 8:22:36 প্রিন্ট সংস্করণ

    দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে পরীক্ষায় টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ।
    দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে পরীক্ষায় টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে পরীক্ষায় টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের অন্যতম দাবিদার বনে গেছে বাংলাদেশ।

    গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারছেন না টি-২০ দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী।

    বিজ্ঞাপন

    বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন এনেছে। লিটনের ইনজুরিতে তার জায়গায় খেলছেন টপ অর্ডার ব্যাটার পারভেজ ইমন। তাসকিনের জায়গায় ফেরানো হয়েছে তানজিম সাকিবকে। স্পিনার শেখ মাহেদীকে বসিয়ে পেসার সাইফউদ্দিনকে একাদশে রাখা হয়েছে।

    ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। জাসপ্রিত বুমরাহর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তিনি আছেন একাদশে। তিন স্পিনার ও তিন পেসার নিয়ে খেলছে সূর্যকুমার যাদবের দল।

    বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

    ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, সানজু স্যামসন, তিলক ভার্মা, শিভাম দুবে, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প