• খেলা

    রাজনীতি ও ক্রিকেট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাকিব

      প্রতিনিধি 7 April 2026 , 12:11:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সম্প্রতি সাকিব আল হাসানের একটি বক্তব্যে দেশে তোলপাড় শুরু হয়েছে। শেষমেশ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্রিকেট ও রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই তারকা অলরাউন্ডার।

    সোমবার (৬ এপ্রিল) রাতে দেয়া স্ট্যাটাসে সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।’

    রাজনীতির মাধ্যমে সহজ হলেও রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব বলে উল্লেখ করেন সাকিব, ‘একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।’

    বিজ্ঞাপন

    সাকিব শেষে বলেন, ‘আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’

    সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপে ক্রিকেট ও রাজনীতি নিয়ে খোলামেলা আলাপ করেছেন সাকিব। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘(এখন) যেহেতু দলের কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। দলীয় কার্যক্রম শুরু হলে আবার রাজনীতিতে ফিরতে পারি।’

    রাজনীতি ও ক্রিকেট নিয়ে নিজের ভাবনা ব্যাখ্যা করে সাকিব যোগ করেন, ‘রাজনীতি মৃত্যু পর্যন্ত করা যায়; সময় আছে অনেক। কিন্তু ক্রিকেটের জন্য সময় কম। আগে সেটা ঠিক করতে চাই। রাজনীতি একটা বড় প্ল্যাটফর্ম, এখান থেকে পরিবর্তন আনা যায়। মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে, সেই আশা এখনও আছে।’

    চব্বিশের জুলাইয়ে রাজপথ উত্তাল হওয়ার আগেই দেশ ছেড়েছিলেন সাকিব। এরপর প্রায় দুই বছরে আর দেশে ফেরার সুযোগ হয়নি তার। তবে সম্প্রতি তার দেশে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:11 PM রাজনীতি ও ক্রিকেট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাকিব 11:51 AM জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা 11:36 AM আজ থেকে দিনে দুইবেলা সংসদ অধিবেশন 11:21 AM সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার 6:55 PM হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু 6:27 PM ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ 6:08 PM সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল 5:57 PM দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে 5:50 PM দড়ি বেয়ে মসজিদে যাওয়া সেই প্রবীণ মুয়াজ্জিন আর নেই 5:15 PM মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ