
প্রতিনিধি 5 April 2026 , 12:20:35 প্রিন্ট সংস্করণ

অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত আশনা হাবিব ভাবনা। এবারের ঈদুল ফিতরে উপস্থাপনায় দেখা যায় তাকে। দেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিদের ঈদ ও ব্যক্তিজীবন নিয়ে গল্প করেন তিনি। এবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
ভাবনা বলেন, ‘আমি ৬ষ্ঠ শ্রেণিতে থাকতে উপস্থাপনা করেছিলাম। তাই একটু ভয় ছিল। প্রথমে রাজি হলেও, একসময় কাজটি করতে না করে দিই। পরে আমাকে উৎসাহ দেওয়া হলে সঞ্চালনা করি। পরবর্তীতে সবাই প্রশংসা করেন। এখন আমি প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে চাই।’

ভাবনা সবসময় চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করেন। অভিনয়েও তাই। তার ভাষ্য, ‘আমি যেটি পারি না, অভিনয়ে সেটিই করতে চাই। তাহলে কাজটি শেখার পাশাপাশি নতুন চ্যালেঞ্জও নেওয়া হয়।’ অভিনয়ে ভাবনার ব্যস্ততা আছে বড় ও ছোট পর্দায়। তিনি ওটিটিতে যেমন কাজ করছেন, তেমনি তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত আশনা হাবিব ভাবনা। এবারের ঈদুল ফিতরে উপস্থাপনায় দেখা যায় তাকে। দেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিদের ঈদ ও ব্যক্তিজীবন নিয়ে গল্প করেন তিনি। এবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
ভাবনা বলেন, ‘আমি ষষ্ঠ শ্রেণিতে থাকতে উপস্থাপনা করেছিলাম। তাই একটু ভয় ছিল। প্রথমে রাজি হলেও, একসময় কাজটি করতে না করে দিই। পরে আমাকে উৎসাহ দেওয়া হলে সঞ্চালনা করি। পরবর্তীতে সবাই প্রশংসা করেন। এখন আমি প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে চাই।’
ভাবনা সবসময় চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করেন। অভিনয়েও তাই। তার ভাষ্য, ‘আমি যেটি পারি না, অভিনয়ে সেটিই করতে চাই। তাহলে কাজটি শেখার পাশাপাশি নতুন চ্যালেঞ্জও নেওয়া হয়।’ অভিনয়ে ভাবনার ব্যস্ততা আছে বড় ও ছোট পর্দায়। তিনি ওটিটিতে যেমন কাজ করছেন, তেমনি তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।