• খেলা

    দুপুরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

      প্রতিনিধি 5 April 2026 , 12:05:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির ভবিষ্যত নিয়ে কানাঘুষা চলছে অনেকদিন ধরেই। একইসঙ্গে বোর্ডের সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগে একাট্টা রয়েছেন ক্রীড়া সংগঠকদের বড় একটি অংশ। যা আটকে থাকা ঘরোয়া লিগকেও অনিশ্চয়তায় ফেলেছে। এরই মাঝে বিসিবি নির্বাচন নিয়ে শিগগিরই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশিত হবে গুঞ্জনের মাঝে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

    আজ (রোববার) দুপুর দেড়টা নাগাদ বিসিবি প্রাঙ্গণে ক্রিকেটারদের সঙ্গে তার আলোচনা করার কথা রয়েছে। সেখানে থাকতে পারেন নতুন নির্বাচক প্যানেল ও কোচিং প্যানেলের সদস্যরা। সেখানে ঠিক কী নিয়ে আলোচনা হবে সেটি স্পষ্ট নয়। তবে মাঝে দীর্ঘ সময় দেশে না থাকায় ক্রিকেটারদের সঙ্গে বুলবুল সৌজন্য সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে।

    বিজ্ঞাপন

    এদিকে, বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গত মাসে তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর একে একে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তদন্ত কমিটির সদস্যরা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মুখোমুখি হয়েছেন তাদের। সেই কমিটি আজ সকাল ১১টায় এনএসসিতে প্রতিবেদন জমা দেবে।

    বিসিবি গতকাল (শনিবার) দুপুর থেকে ৯ ঘণ্টার ম্যারাথন বৈঠকে বসেছিল। এরপর সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে আসন্ন সিরিজ, তিন ফরম্যাটের অধিনায়কদের মেয়াদ, নারী বিপিএল, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়া এবং সাকিব আল হাসানের ফেরাসহ নানা বিষয়ে কথা বলেন চার পরিচালক। তার আগে বৈঠক শেষেই পদত্যাগের ঘোষণা দেন বিসিবি পরিচালক ফায়াজুর রহমান মিতু। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে একই পথে হাঁটলেন শাহনিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:05 PM দুপুরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি 11:33 AM দেশের অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল 11:22 AM আজ শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি 11:03 AM উদ্ধার হওয়া মার্কিন ক্রুকে নিরাপদে ইরানের বাইরে নিয়ে গেল যুক্তরাষ্ট্র 10:05 AM হাম উপসর্গে ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু, সংক্রমণ ছড়িয়েছে ৫৬ জেলায়           9:58 AM ২৭ জেলায় থাকবে গরমের দাপট, এক অঞ্চলে ঝড়ের শঙ্কা 9:54 AM গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জো‌টের বিক্ষোভ বিকেলে 11:25 PM টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশের 6:43 PM প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ 6:08 PM আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে পুনর্বিবেচনা করছে সরকার