
প্রতিনিধি 1 April 2026 , 11:40:10 প্রিন্ট সংস্করণ

এই দিনের নির্দিষ্ট কোনো একক শুরু নেই, তবে ধারণা করা হয় এর সূত্র ইউরোপে, বিশেষ করে ফ্রান্স এ ১৬শ শতকে।
১৫৮২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইন্ট্রোডাকশন চালু হলে নববর্ষ ১ এপ্রিল থেকে সরিয়ে ১ জানুয়ারিতে নেওয়া হয়।
যারা এই পরিবর্তন মানতে দেরি করেছিল, তাদের নিয়ে ঠাট্টা করা হতো- এ থেকেই “এপ্রিল ফুল” ধারণা এসেছে বলে মনে করা হয়।

এরপর এটি ইংল্যান্ড-সহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
পরে ব্রিটিশদের মাধ্যমে এশিয়ায় আসে, আর আমাদের এই অঞ্চলে- বাংলাদেশে- ১৯শ থেকে ২০শ শতকের দিকে ধীরে ধীরে পরিচিতি পায়।
এখন সোশ্যাল মিডিয়ার যুগে-মজা আর ভুয়া খবরের পার্থক্য বোঝাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিশেষজ্ঞরা বলছেন,প্র্যাঙ্কের সীমা না মানলে, সেটি সহজেই ভুয়া তথ্যে পরিণত হতে পারে।
মজা হোক-কিন্তু সত্য যেনো হারিয়ে না যায়।