• লাইফস্টাইল

    বেড-টি পান করা কতটুকু নিরাপদ?

      লাইফস্টাইল ডেস্ক 7 September 2025 , 8:33:01 প্রিন্ট সংস্করণ

    - টেবিলে রাখা চায়ের কাপ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চা বন্ধুদের সঙ্গে উপভোগ করা একটি পানীয়। যেমন চায়ের আড্ডায় বসলে কত সময় কেটে যায়, তার কোন হিসাব নাই। এ ছাড়াও অতিথিদের স্বাগত জানানো বা ক্লান্তি দূর করার দুর্দান্ত পানীয় হচ্ছে চা। তবে বেশিরভাগ পরিবারেই সকালে ঘুম থেকে উঠে বেড-টি নামক চা খালি পেটে পান করার একটি অভ্যাস রয়েছে।

    এই চা দিয়ে সকাল শুরু করা কি স্বাস্থ্যের জন্য ভালো? অবশ্যই না! কারণ চায়ের মধ্যে রয়েছে ক্যাফেইন। তাই চা দিয়ে সকাল শুরু করবেন না। ক্যাফেইন খাওয়ার আগে পেটে কিছু খাবার দেয়া উচিত। অন্যথায় এটি পাকস্থলীর অ্যাসিড তৈরি করতে পারে। যার কারণে সারাদিন হজমে ব্যাঘাত ঘটতে পারে।

    চলুন জেনে নেয়া যাক, খালি পেটে চা খেলে কী হয়- সকালে চা পান করলে পেটে অ্যাসিডিক এবং ক্ষারীয় পদার্থের ভারসাম্যহীনতার কারণে বিপাকীয় ব্যবস্থা ব্যাহত হতে পারে। যা শরীরের নিয়মিত বিপাকীয় কার্যকলাপে বাধা দিতে পারে।

    বিজ্ঞাপন

    পানিশূন্যতা ও দাঁতের এনামেল ক্ষয়: প্রকৃতপক্ষে চা হলো মূত্রবর্ধক অর্থাৎ এটি আমাদের শরীর থেকে পানি সরিয়ে দেয়। যাপিত জীবনে রাতের বেলায় ৮ ঘণ্টা নিয়মিত ঘুম না হলে, আমাদের শরীর এমনিতেই পানিশূন্য হয়ে পড়ে। আর চা কেবল সেই অবস্থাকে আরও বাড়িয়ে তোলে। তাই, অতিরিক্ত পানিশূন্যতা অবশেষে খনিজ পদার্থের ভারসাম্যহীনতা তৈরি করে যা পেশীতে খিঁচুনি সৃষ্টি করতে পারে। অপরদিকে, সকালে খালি চা পান করলে মুখের ব্যাকটেরিয়া চিনি ভেঙে ফেলে যার ফলে মুখে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। এটি আপনার দাঁতের এনামেলের ক্ষয় ঘটাতে পারে।

    পেট ফাঁপা ও ক্যাফেইনের বিপরীতমুখী প্রভাব: ক্যাফেইন তাৎক্ষণিক শক্তি বৃদ্ধি করে। তবে খালি পেটে শরীরে প্রচুর ক্যাফেইন গেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যার মধ্যে রয়েছে বমি বমি ভাব, মাথা ঘোরা ইত্যাদি। কিছু খাওয়ার পর চা বা কফি পান করা ভালো। চায়ে দুধের উপস্থিতি পেট ফুলে যাওয়ার কারণ হতে পারে। মূলত দুধে ল্যাকটোজ বেশি থাকার কারণে পেট ফুলে যেতে পারে যা খালি পেটে থাকলে অন্ত্রকে প্রভাবিত করতে পারে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প