• অর্থনীতি

    ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩২৬৬ টাকা

      প্রতিনিধি 1 April 2026 , 11:24:49 প্রিন্ট সংস্করণ

    স্বর্ণের ভরি
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের বাজারে টানা চার দফায় বাড়ল স্বর্ণের দাম। ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

    বুধবার (১ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন করে মূল্য সমন্বয়ের তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই সিদ্ধান্ত আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

    বিজ্ঞাপন

    বরাবরের মতো বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

    নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ হয়েছে।

    এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৫১বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:24 AM ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩২৬৬ টাকা 6:25 PM পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী 6:10 PM ২ জামাই-ই ছিল বদের বদ: বাঁধন 5:51 PM সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস 5:44 PM বাড়ছে না জ্বালানি তেলের দাম 5:13 PM শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধকালীন নেতৃত্ব এক অবিনাশী সত্য: তথ্য মন্ত্রী 4:58 PM ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী 4:38 PM হাম হলে কী করবেন? 3:54 PM পলাশের এসএসসির ফলাফল শুনে মায়ের স্ট্রোক 3:30 PM ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ