• জাতীয়

    ৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি: শফিকুল ইসলাম খান

      প্রতিনিধি 28 March 2026 , 1:05:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে- এমন আশঙ্কায় রাজধানীতে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

    শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

    বিজ্ঞাপন

    উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি প্রায় এক মাস স্কুল-কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। তাই শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    ৫৩৬টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন চালানো হবে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমানে ডিএনসিসি অঞ্চলে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। আমরা যে উদ্যোগ নিয়েছি, তা বাস্তবায়নে আজ থেকে কাজ শুরু হয়েছে। স্কুলগুলোতে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানো হবে।

    তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে কোনো গাফিলতি বা অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশ রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:05 PM ৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি: শফিকুল ইসলাম খান 12:42 PM স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে 12:32 PM টানা ৭ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম 12:17 PM জ্বালানি তেলের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন 11:55 AM মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় আর্জেন্টিনার 11:47 AM যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত 11:41 AM জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ 11:31 AM দেশের সব পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত 11:16 AM নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার 6:30 PM জাতীয় স্টেডিয়ামে ফুটবল ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান