• খেলা

    নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না: এমবাপ্পে

      প্রতিনিধি 26 March 2026 , 4:09:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ব্রাজিলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের আগে সরাসরি বলেছেন, নেইমারকে ছাড়া ২০২৬ বিশ্বকাপ কল্পনা করা যায় না। তার মতে, ব্রাজিলের তারকা বিশ্বের অন্যতম সেরা তারকা এবং তার উপস্থিতি ফুটবলের জন্য অপরিহার্য।

    সম্প্রতি নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্রাজিল কোচ আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, পুরোপুরি ফিট না থাকলে দলে জায়গা হবে না নেইমারের। এদিকে বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রস্তুতি ম্যাচে ব্রাজিল খেলবে ফ্রান্সের বিপক্ষে। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তবে এই দলে জায়গা হয়নি নেইমারের। কিন্তু ফরাসি তারকা মনে করেন নেইমার ছাড়া ২০২৬ বিশ্বকাপ কম্পনা করা যায় না।

    বিজ্ঞাপন

    গ্লোবোস্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি মনে করি, দলটি ভিনিসিউস জুনিয়র ও নেইমার-উভয়ের জন্যই। ভিনি এখন জাতীয় দলে আরও এক ধাপ এগোতে চাইছে, কিন্তু নেইমার তো নেইমারই। তিনি অসাধারণ খেলোয়াড়। আমি বিশ্বকাপকে নেইমার ছাড়া কল্পনা করতে পারি না।’

    তিনি আরও বলেন, ‘আমি আমার সাবেক কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের বিপরীতে যেতে পারি না, তাকে সম্মান জানাতে হবে।’

    প্যারিস সেন্ট জার্মেইতে নেইমারের সঙ্গে এক লকাররুম ভাগাভাগি করা এমবাপ্পে বলেন, ব্রাজিলের তারকা বিশ্বকাপে পুরোপুরি প্রস্তুত থাকবে। তিনি বলেন, ‘আমি জানি তিনি (নেইমার) প্রস্তুত থাকবেন, উপস্থিত থাকবেন। নেইমার এমন একজন খেলোয়াড় যিনি খেলার গতি বদলাতে পারেন। আমি তার সঙ্গে খেলেছি এবং অনেক শিখেছি।’

    সাক্ষাৎকারে এমবাপ্পে শুধু নেইমারের প্রতি শ্রদ্ধাই দেখাননি, বরং বিশ্বকাপ ২০২৬-এ তার ভূমিকা নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:09 PM নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না: এমবাপ্পে 3:42 PM পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন 3:37 PM নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ 3:28 PM মার্চে প্রবাসী আয়ে রেকর্ডের সম্ভাবনা, ২৪ দিনেই ৩০০ কোটি ডলার 3:10 PM স্বাধীনতার সুফল ভোগ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জামায়াত আমির 2:59 PM দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় প্রাণহানিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক 1:55 PM সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রীর 1:39 PM “দেশের মানুষ পৃথিবীকে জানিয়ে দিয়েছিল, আজ থেকে-আমরা স্বাধীন” 1:22 PM হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ 1:11 PM নীরব সংকট: দেশে বাড়ছে মানসিক চাপ