
প্রতিনিধি 26 March 2026 , 1:11:00 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে ধীরে ধীরে বাড়ছে মানসিক স্বাস্থ্যের সমস্যা, তবে তা এখনো অনেকটাই নীরব।সাহায্য চাইছেন না বেশিরভাগ মানুষ।
বিশেষজ্ঞদের মতে, উদ্বেগ, হতাশা ও একাকীত্ব এখন শহর থেকে গ্রাম- সব জায়গাতেই ছড়িয়ে পড়ছে।
বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
চাকরি অনিশ্চয়তা, সম্পর্কের জটিলতা, সামাজিক চাপ- সব মিলিয়ে অনেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন।মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা সংগঠন কান পেতে রই বলছে, তাদের হেল্পলাইনে প্রতিদিনই নতুন নতুন মানুষ ফোন করছেন- যাদের অনেকেই আগে কখনো কারও সঙ্গে নিজের কষ্ট শেয়ার করেননি।
মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার বড় কারণ শুধু চাপ না- বরং “কথা না বলা”।

কারণ, এখনো অনেকেই মনে করেন-
মানসিক সমস্যার কথা বললে সমাজে ছোট হতে হবে, বা “দুর্বল” ভাবা হবে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বব্যাপী প্রতি ৮ জনের মধ্যে ১ জন কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। বাংলাদেশেও এর হার কম নয়, বরং সচেতনতার অভাবে অনেক ক্ষেত্রই অদৃশ্য থেকে যাচ্ছে।
বিশেষজ্ঞদের পরামর্শ-
প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখা, বিশ্বাসযোগ্য কারও সঙ্গে কথা বলা, এবং প্রয়োজনে পেশাদার সাহায্য নেওয়া
এই তিনটি বিষয় মানসিক সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শরীরের মতো মনও অসুস্থ হতে পারে কিন্তু যতদিন আমরা চুপ থাকবো, ততদিন এই নীরব সংকট আরও বাড়তেই থাকবে।