• অর্থনীতি

    আজকের স্বর্ণের দাম: ২৩ মার্চ ২০২৬

      প্রতিনিধি 23 March 2026 , 12:29:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঈদের আগে দুইবার স্বর্ণের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে ভরিতে সবশেষ ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকা করা হয়েছে।

    গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম ওইদিন বিকাল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে। নির্ধারিত ওই দামেই আজ সোমবারও বিক্রি হবে স্বর্ণ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এনিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১৯ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:29 PM আজকের স্বর্ণের দাম: ২৩ মার্চ ২০২৬ 12:24 PM ইরান আগ্রাসনের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৫৯% নাগরিক: জরিপ 12:18 PM ‘সহ অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে’ 11:36 AM ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা 11:25 AM যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প 11:19 AM জাইমা রহমানের চেলসিতে খেলার সুযোগ ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী 11:06 AM ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ 6:10 PM ইরাক থেকেও তেল নিতে পারছে না যুক্তরাষ্ট্র 5:53 PM রবার্ট মুলারের মৃত্যু নিয়ে খুশি ডোনাল্ড ট্রাম্প 5:42 PM কাদের জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি