• সর্বশেষ

    ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

      প্রতিনিধি 17 March 2026 , 11:30:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা বড় সন্তান গুরুতর আহত হয়েছে।

    মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন এনজিও কর্মী শরিফুল ইসলাম, তার স্ত্রী ও তাদের ছোট সন্তান। তারা জয়পুরহাটের হিলির মনসাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত শরিফুল পাটগ্রামে ‘পদক্ষেপ’ এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

    বিজ্ঞাপন

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পাটগ্রাম থেকে নিজেদের বাড়ি হিলিতে যাচ্ছিলেন শরিফুল। পথে মির্জারকোট মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা বড় সন্তানটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

    এ বিষয়ে পাটগ্রাম থানার নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে এশিয়া পোস্টকে বলেন, ‘ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:30 AM ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত 11:24 AM ঈদের ছুটি শুরু, সড়কে ঘরমুখো মানুষের ঢল 8:18 PM জি-সিরিজ অগ্নিবীণার ঈদ উৎসব 5:50 PM ইউজিসি চেয়ারম্যানসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ 5:20 PM ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ 4:48 PM ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম 4:30 PM স্কুলে লটারি বাতিল, ভর্তি পদ্ধতিতে নেওয়া হবে পরীক্ষা 4:19 PM এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী 4:02 PM পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান 3:25 PM প্রধানমন্ত্রীকে র‍্যাব বিলুপ্তির আহবান জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচসহ ৯টি সংগঠনের খোলা চিঠি