• জাতীয়

    দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 15 March 2026 , 6:56:01 প্রিন্ট সংস্করণ

    প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) বিকাল ৫টা ৩৫ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্টে শবে কদর উপলক্ষে তিনি শুভেচ্ছা জানান।

    ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

    লাইলাতুল কদর মহিমা মণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

    বিজ্ঞাপন

    তিনি আরও লেখেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

    দেশ ও জাতিকে শান্তি কামনা করে তারেক রহমান আরও লেখেন, আসুন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি।

    আমি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি-তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষিত করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:56 PM দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:45 PM দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 6:09 PM পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:53 PM ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে, সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল 5:51 PM ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ 5:38 PM জ্বালানি তেলের রেশনিং সিদ্ধান্ত বাতিল: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী 5:30 PM জাতীয় সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার হাফিজ উদ্দিন 5:24 PM ‘জ্বালানির জন্য প্রয়োজনে আইএমএফ-বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হবে’ 5:23 PM ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 4:22 PM ঢাকায় আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায়ও রাখা যেতে পারে: ডিএমপি