
প্রতিনিধি 14 March 2026 , 5:11:40 প্রিন্ট সংস্করণ

সারাদিন না খেয়ে থাকার পর, ইফতারে আমরা এমন কিছু খুঁজি, যা একইসঙ্গে স্বাস্থ্যের জন্য উপকারী এবং তৃপ্তিদায়ক। তেমনই একটি পদ হলো ফলের সালাদ। খেজুর ও পানীয় গ্রহণের পর রুটি অথবা মুড়ি মাখার সাথে খেতে পারেন এই সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার। জেনে নেয়া যাক এর সহজ রেসিপি-

ইফতারে ফলের সালাদ তৈরি করতে যা লাগবে: আপেল- ১টি, কলা-২টি, আঙুর-এক মুঠো, কিশমিশ-এক মুঠো, বেদানা-পরিমাণমতো, শসা-১টি, স্ট্রবেরি- ৫-৬টি, কাঁচা-পাঁকা পেঁপে- কয়েক টুকরা, কমলার রস-১ টেবিল চামচ, লেবুর রস-২ টেবিল চামচ, চিনি-পরিমান মতো, জিরা গুঁড়া-আধা চা চামচ, পুদিনাপাতা কুচি-১ অথবা ২ টেবিল চামচ, ধনেপাতা-১ টেবিল চামচ ও বিট লবণ-স্বাদমতো।
তৈরি করবেন যেভাবে: সবগুলো ফল পরিষ্কার পানিতে ধুয়ে টুকরো করে কেটে নিন। এবার তার সঙ্গে কমলার রস, লেবুর রস, বিট লবণ, চিনি, জিরা গুঁড়া, পুদিনা ও ধনেপাতা কুচি ভালোভাবে মেখে নিতে হবে। তবে আলতো হাতে মাখাবেন। এতে ফলের আকৃতি নষ্ট হবে না। পরিবেশন করার সময় সুন্দর দেখাবে। এরপর এটি চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন।