• আন্তর্জাতিক

    ইরান যুদ্ধে অংশ নিতে ২৫০০ ‘স্থলসেনা’ পাঠালো যুক্তরাষ্ট্র

      প্রতিনিধি 14 March 2026 , 2:09:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চলমান ইরান যুদ্ধে অংশ নিতে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে।

    জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।

    এ যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। কোনও সংকট মোকাবিলা কিংবা ইরানের কোনও অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে।

    মূলত এ মেরিন সেনারাই হতে যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা।

    বিজ্ঞাপন

    এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তিবৃদ্ধি করছে এবং খুব দ্রুত এ যুদ্ধ শেষ করার কোনও পরিকল্পনা তাদের নেই।

    উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। এর জেরে ইসরায়েলের বিভিন্ন শহর ও আশপাশের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট নানান স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে ইরান অনেকটা অতিপ্রতিরোধ্য। তাই পরিস্থিতি বিবেচেনায় নতুন করে মেরিন সেনা পাঠালো যুক্তরাষ্ট্র।

     সূত্র: আল-জাজিরাসিবিসি

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:09 PM ইরান যুদ্ধে অংশ নিতে ২৫০০ ‘স্থলসেনা’ পাঠালো যুক্তরাষ্ট্র 2:00 PM অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন 1:53 PM স্বর্ণের সঙ্গে কমল রুপার দামও 1:20 PM ভাইরাল মালাইকা অরোরা নতুন প্রেমের খবর 1:08 PM ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী 12:58 PM ৭২ হাজার লিটার প্লেনের জ্বালানি চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম 12:44 PM ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী 12:18 PM শারজায় স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন 12:09 PM “জুলাই সনদ বাস্তবায়নে পিছপা হব না” 12:01 PM মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের