• জাতীয়

    ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

      প্রতিনিধি 14 March 2026 , 11:15:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রস্তুতি কাজের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে আগামী ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

    শুক্রবার (১৩ মার্চ) রাতে গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

    গণপূর্ত বিভাগ জানিয়েছে, মার্চের শুরুতেই জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের কিছু অংশে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে। আর ১৪ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পুরো স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।

    বিজ্ঞাপন

    এ ছাড়া ২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমন্ত্রিত ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

    এ বিষয়ে প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন প্রস্তুতি কাজ চলছে। এ কারণে দর্শনার্থীদের সাময়িক অসুবিধা এড়াতে আগেভাগেই নোটিশ দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

    তিনি আরও বলেন, একসঙ্গে পুরো সময় বন্ধ না রেখে দুটি ধাপে প্রবেশ সীমিত ও বন্ধ রাখা হয়েছে, যাতে দর্শনার্থীরা আগেই বিষয়টি জানতে পারেন। সাধারণত এত আগে নোটিশ দেওয়া হয় না। তবে এবার মানুষের ভোগান্তি কমাতে আগেভাগেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:15 AM ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ 6:48 PM পাকিস্তানের সঙ্গে সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৭৫ রান 6:27 PM রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি-জুলাই ঐক্যর 6:03 PM গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধ 5:58 PM ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন: রেলমন্ত্রী রবিউল আলম 5:46 PM সিরিজের দ্বিতীয় ম্যাচ: পাকিস্তানের ব্যাটিংয়ে ছন্দপতন 5:39 PM মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত 5:33 PM ২৩ থেকে ২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ 5:27 PM বাগেরহাটে মর্মান্তিক ট্র্যাজেডি: একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন 5:08 PM গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী