• আইন-আদালত

    ১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁস: প্রসিকিউটরদের সতর্ক করেছেন চিফ প্রসিকিউটর

      প্রতিনিধি 10 March 2026 , 3:11:26 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁসে প্রসিকিউটরদের সতর্ক করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ মার্চ) চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া রুদ্ধদ্বার বৈঠক শেষে এ কথা জানান তিনি।

    তিনি আরও বলেন, আমার দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর কিংবা অন্য কেউ কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এসব ইস্যুতে জিরো টলারেন্স থাকবে।

    বিজ্ঞাপন

    এর আগে গতকাল সোমবার প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। যেখানে তিনি চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাসের কথা বলে তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ চান। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

    একাধিক সাইবার বিশেষজ্ঞ বলেছেন, অডিওটি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের। যেখানে ফজলে করিম চৌধুরীর সাবেক স্ত্রী রেজওয়ান ইউসুফের কাছে এই টাকা দাবি করেন তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম হত্যার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ফজলে করিম চৌধুরী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:11 PM ১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁস: প্রসিকিউটরদের সতর্ক করেছেন চিফ প্রসিকিউটর 1:54 PM নেতানিয়াহু কি মারা গেছে? 1:38 PM ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে মির্জা ফখরুল 1:33 PM ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহতের দাবি 1:22 PM ইরানের হামলায় নেতানিয়াহুর ভাই নিহত 1:15 PM অনিশ্চয়তার পরও কাতারেই হতে পারে আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা 1:03 PM মক্কা বিজয় দিবস আজ 12:15 PM যুদ্ধ শেষের ইঙ্গিত, এশিয়ার বাজারে জ্বালানি তেলের দামে পতন 11:54 AM নির্বাচনে ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে: জামায়াত আমির 11:47 AM রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪