• অপরাধ

    রাজধানীতে জুয়েলারি দোকানের ৭৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

      প্রতিনিধি 5 March 2026 , 3:36:25 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর খিলগাঁওয়ে দেয়াল ভেঙে একটি জুয়েলারি দোকানের প্রায় ৭৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।

    বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে খিলগাঁওয়ের উত্তর গোড়ান টেম্পো স্ট্যান্ড এলাকায় ‘আশেকে রাসুল’ নামের একটি স্বর্ণের দোকানে এই চুরির ঘটনা ঘটে।

    দোকান মালিকের দাবি, চোর চক্র দোকান থেকে স্বর্ণালঙ্কারের পাশাপাশি নগদ টাকা ও রুপাও নিয়ে গেছে। এমনকি পরিচয় আড়াল করতে দোকানের সিসিটিভি ফুটেজ সংবলিত ডিভাইসটিও সঙ্গে করে নিয়ে গেছে তারা।

    বিজ্ঞাপন

    ভুক্তভোগী দোকান মালিক জানান, জুয়েলারি দোকানটির পাশেই একটি হোমিও ওষুধের দোকান রয়েছে। চোর চক্র প্রথমে সেই ওষুধের দোকানে ঢোকে। এরপর ওষুধের দোকানের দেয়াল ভেঙে তারা জুয়েলারি দোকানের ভেতরে প্রবেশ করে। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানাজানি হয়।

    দোকান মালিকের দেওয়া তথ্যমতে, সকালে ক্যাশ কাউন্টার ও সিন্দুক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তিনি দাবি করেন, দোকান থেকে ৭৫ ভরি স্বর্ণ, দেড়শ ভরি রুপা এবং নগদ এক লাখ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে চোর চক্র।

    ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ না থাকায় চোর শনাক্তে আশপাশের অন্য ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলে জানা গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:36 PM রাজধানীতে জুয়েলারি দোকানের ৭৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট 3:01 PM ঝিনাইদহে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফারহানা রেজা আঞ্জুকে চায় তৃণমূল বিএনপি 2:16 PM ইসরায়েলি সেনাবাহিনীর সর্বোচ্চ পদে মুসলিম নারী 1:57 PM বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ! 1:11 PM নতুন গভর্নরের নিয়োগ বাতিল চাইল টিআইবি 12:47 PM শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল 12:32 PM ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা 12:24 PM ‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’ 12:09 PM পাকিস্তান সিরিজে সাকিবের দলে ফেরার সম্ভাবনা নেই 12:03 PM হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান