• আন্তর্জাতিক

    ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন মোজতবা খামেনি

      প্রতিনিধি 4 March 2026 , 11:13:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

    সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর।

    বিজ্ঞাপন

    বুধবার বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।
    ৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন।

    খামেনির জন্মও হয়েছিল মাশহাদ শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে পিতাকে সমাহিত করা হয়েছিল।

    জানা গেছে, খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়।

    সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:13 AM ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন মোজতবা খামেনি 12:26 AM আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব 9:13 PM আরও বাড়ল দেশের রিজার্ভ 9:05 PM দুই ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তাকে বদলি 7:26 PM দোল পূর্ণিমা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ 7:05 PM ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া 6:58 PM অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধে হাইকোর্টের নির্দেশ 6:51 PM বাংলাদেশি প্রবাসী ভোটারের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির 6:23 PM পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী 6:20 PM তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ