• জাতীয়

    পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 3 March 2026 , 6:23:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ তার-ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেয়ার কথা ছিল। তবে নির্বাচনী বিধি বিবেচনায় সফরটি আপাতত বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন-জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

    তিনি বলেন, ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে। আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে এবার বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

    বিজ্ঞাপন

    উল্লেখ্য: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন।

    প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

    বিএনপির প্রার্থী বলেন, বগুড়া সদর আসনে উপনির্বাচন চলমান থাকায় এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আয়োজন করলে নির্বাচনী বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারত। তিনি দাবি করেন, নিয়মের মধ্যেই থাকতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:23 PM পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী 6:20 PM তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ 5:48 PM লড়াই করে চীনের কাছে হারল বাংলাদেশ 5:36 PM মশক নিধন: দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি 5:32 PM কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ 5:28 PM ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল 5:18 PM ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ 5:09 PM ১২ মার্চের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন পরিশোধের নির্দেশ 4:36 PM মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা 3:54 PM ড্রাইভারের সঙ্গে ‘পরকীয়াতে’ জড়িয়েছিলেন ডলি সায়ন্তনী