• লাইফস্টাইল

    ইফতারের পর কোন চা খাওয়া ভালো?

      প্রতিনিধি 2 March 2026 , 1:23:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রমজান মানেই সারাদিনের সিয়াম সাধনার পর এক প্রশান্ত সন্ধ্যা। খেজুর-পানি দিয়ে রোজা ভাঙার পর টেবিলে সাজানো থাকে নানা পদ। কিন্তু ইফতার শেষ হতেই অনেকের মনে একটাই প্রশ্ন, ‘চা হবে না?’ যেন এক কাপ চা ছাড়া ইফতার পূর্ণতা পায় না।

    সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যায়, ইফতারের পর চায়ের কাপে চুমুক দেওয়া ছবি কিংবা স্ট্যাটাস। কারও চাই দুধ-চা, কারও পছন্দ লাল-চা, আবার কেউ কেউ আদা-দারুচিনি-লবঙ্গ দেওয়া মসলা-চা ছাড়া ভাবতেই পারেন না। অনেকের কাছে ইফতারের পর এক কাপ চা মানেই সারাদিনের ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন করে সতেজ হয়ে ওঠা।

    কিন্তু প্রশ্ন হলো, ইফতারের পর কোন চা খাওয়া ভালো? আদৌ কি সঙ্গে সঙ্গে চা খাওয়া উচিত? নাকি একটু অপেক্ষা করা দরকার? চা কি সত্যিই ক্লান্তি দূর করে, নাকি অজান্তেই ডেকে আনে অ্যাসিডিটি, ঘুমের সমস্যা কিংবা পানিশূন্যতা? একটি জাতীয় দৈনিকে প্রকাশিত নিবন্ধে এ বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রভাষক ফাতেমা আকতার।

    তার মতে, ইফতারের পর চা খাওয়া যাবে, তবে সময়, ধরন ও পরিমাণে সচেতনতা জরুরি। কারণ, সঠিক নিয়ম না মানলে প্রিয় সেই এক কাপ চা-ই রোজার সময় শরীরের জন্য হিতে বিপরীত হয়ে উঠতে পারে।

    সতেজতায় চা

    বিজ্ঞাপন

    ইফতারের পরও অনেকেই বিশ্রাম নেওয়ার সুযোগ পান না। এমন সময় সতেজতার আমেজ আনতে আপনার জন্য চা পান অবশ্যই ইতিবাচক হতে পারে। চায়ের ক্যাফেইন ক্লান্তি দূর করতে সহায়তা করে। আর এই চা যদি খাওয়া হয় আদা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ প্রভৃতি দিয়ে, তাহলে আপনি দারুণ ফুরফুরে অনুভব করবেন। মসলা চা বানাতে আলসেমি লাগলে সহজে অর্গানিক চা বানিয়ে নিতে পারেন।

    পরিপাক ও পুষ্টিগত দিক

    যেকোনো খাবার খাওয়ার অন্তত ২০ মিনিট পর পানি কিংবা পানীয় খাওয়া উচিত। নইলে খাবার পরিপাকে অসুবিধা হতে পারে। তবে পানীয়টি যদি হয় চা, তাহলে সময়ের ব্যবধানটা আরেকটু বাড়িয়ে নেওয়া প্রয়োজন। কারণ, চায়ের ট্যানিন খাবার থেকে আয়রন শোষণ করতে বাধা দেয়। তাই খাবার খাওয়ার ঘণ্টাখানেক পর চা খাওয়া ভালো। ইফতারের পর বেশিভাগ মানুষই দুধ-চা খেতে ভালোবাসেন। কিন্তু দুধ-চা অনেকের ক্ষেত্রেই অ্যাসিডিটি বা পেট ফাঁপার মতো সমস্যার জন্য দায়ী। ইফতারে ভাজাপোড়া খাবার খেয়ে অনেকে এমনিতেই অ্যাসিডিটিতে ভোগেন। এর ঠিক পর পর দুধ–চা খেলে এ ধরনের সমস্যা বাড়তে পারে।

    চায়ের কিছু ‘না’

    ইফতারের পর অতিরিক্ত চা খাবেন না। তাতে প্রস্রাবের পরিমাণ বাড়ে। তাই দেহ পানিশূন্য হয়ে পড়তে পারে। রমজান মাসে কেউ কেউ পানিশূন্যতায় ভোগেন। অতিরিক্ত চা-কফি খেলে পানিশূন্যতার ঝুঁকি বাড়ে।

    চা ও ঘুম

    ক্যাফেইন স্নায়ু উদ্দীপক। তাই চা খেলে আপনার ঘুমাতে সমস্যা হতেই পারে। রোজা রাখার পর রাতের ঘুম শরীরের জন্য খুব প্রয়োজনীয়। সেই দিকটি বিবেচনা করে বিকেলের পর চা-কফি না খাওয়ার পরামর্শই দেওয়া হয়। রমজান মাসে তো আর ইফতারের পর ছাড়া চা খাওয়ার উপায় নেই। তবে সেটিও যেন একেবারে অনেকটা সময় পর না হয়, সেদিকে খেয়াল রাখুন। নইলে ঘুমের সমস্যা হতে পারে। তা ছাড়া অতিরিক্ত চা খেলে কিংবা এক কাপ চা-ই খুব কড়া করে বানিয়ে খেলেও ঘুমের ব্যাঘাত ঘটে। তাই ইফতারের পর চা খাবেন কেবল এক কাপ, সেটিও মৃদু কিংবা মাঝারি লিকার দিয়ে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:23 PM ইফতারের পর কোন চা খাওয়া ভালো? 12:56 PM ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম 12:45 PM সংকটাপন্ন অবস্থায় বাবা, সব শুটিং বাতিল সালমানের 12:36 PM ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী 12:32 PM বিশ্বকাপের সেমিফাইনালে কোন দল কার বিপক্ষে লড়বে? 12:22 PM নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর 12:09 PM ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিলেন প্রধানমন্ত্রী 12:00 PM বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র 11:36 AM ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ 11:21 AM যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান