• বিনোদন

    স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী

      প্রতিনিধি 1 March 2026 , 6:37:25 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভী-এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মিরপুর পল্লবী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সময় আলভী নেপালে শুটিংয়ে অবস্থান করছিলেন।

    ইকরার মৃত্যুর ঘটনায় তার বাবা বাদী হয়ে পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। বিষয়টি নিশ্চিত পল্লবী থানার পরিদর্শক (অপারেশন)।

    বিজ্ঞাপন

    সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ইকরার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আলভী। সেখানে তিনি উল্লেখ করেন, শুটিংয়ের কাজে নেপালে থাকাকালীন স্ত্রীর মৃত্যুর খবর পান এবং তা শোনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে এবং এই কঠিন সময়ে পরিবারের প্রতি সহানুভূতি দেখাতে।

    উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি সন্তান রয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে। মামলার পরবর্তী অগ্রগতি তদন্তের ভিত্তিতে জানা যাবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ 5:05 PM জাল সনদে শিক্ষক নিয়োগ, অনিয়মের ৯০ কোটি টাকা ফেরতের সুপারিশ 4:59 PM কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত