• লাইফস্টাইল

    ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে?

      প্রতিনিধি 23 February 2026 , 2:21:37 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া একটি মানবিক দুর্বলতা। আল্লাহ মানুষের ভুল ও বিস্মৃতিকে ক্ষমার যোগ্য ঘোষণা করেছেন। ভুলে কোনো কিছু খেয়ে ফেললে বা পানাহার করলে রোজা ভাঙে না। আবু হুরাইরা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ভুলে কোনো কিছু খেল বা পান করল; সে তার রোজা পূর্ণ করবে। কারণ, আল্লাহই তাকে পানাহার করিয়েছেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ১/২০২)

    ভুলে পানাহার করলে রোজার কাজা আদায় করতে হবে না। দিতে হবে না কাফফারাও। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে রমজান মাসে ভুলে পানাহার করল, তার ওপর কোনো কাজা ও কাফফারা নেই।’ (ইবনে হিব্বান, হাদিস: ৮/২৮৮)

    ফকিহবিদরা বলেন, পানাহার ও স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়। কেউ যদি রোজার কথা ভুলে গিয়ে পানাহার ও সঙ্গম করে, তবে তার রোজা ভাঙবে না। অবশ্য, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা থেকে বিরত থাকতে হবে। (রদ্দুল মুহতার, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩৬৫)

    বিজ্ঞাপন

    যদি কেউ রোজার কথা মনে হওয়ার পরও পানাহার করে তবে তার রোজা ভেঙে যাবে। রোজার কথা মনে হওয়ার পর কোনো কিছু খেলে তার জন্য কাজা ও কাফফারা উভয়টি আদায় করতে হবে। কারণ মনে হওয়ার পর ইচ্ছে করে খাওয়ার কাজটি করা হয়েছে; যা রোজা ভঙ্গের কারণ। আর ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করলে কাজা ও কাফফারা উভয়টি আদায় করতে হয়।

    রোজা কাজা হলে একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখতে হবে। কাফফারা হলো, একটি রোজার পরিবর্তে ধারাবাহিকভাবে ৬০ রোজা রাখা।

    আল্লাহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিম নারী-পুরুষের ওপর রমজানের রোজা ফরজ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষের ওপর। যেন তোমরা আল্লাহভীরু হতে পারো।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৩)। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাওয়া, পানাহার ও স্ত্রী-সম্ভোগ থেকে বিরত থাকা হলো রোজা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:21 PM ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে? 2:15 PM সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের 1:21 PM বিয়ের ভেন্যুতে পৌঁছালেন রাশমিকা, অনুষ্ঠান কবে? 1:08 PM নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার: মির্জা ফখরুল 1:03 PM লেভান্তেকে হারিয়ে পয়েন্ট তালিকায় রিয়ালকে পেছনে ফেলল বার্সা 12:52 PM প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী 12:40 PM হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন 12:27 PM নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৫ 11:46 AM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 11:25 AM সংরক্ষিত আসনে জামায়াতের যেসব নারী প্রার্থী আলোচনায়