• বাণিজ্য

    রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

      প্রতিনিধি 22 February 2026 , 7:31:00 প্রিন্ট সংস্করণ

    রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদল রমাদান উপলক্ষ্যে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে। পণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দলটির নেতারা। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের ট্যাফিক চত্বরে এ ন্যায্যমূল্যের অস্থায়ী দোকানের উদ্বোধন করা হয়।

    বিজ্ঞাপন

    সবজি বিক্রির উদ্যোক্তা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় জানান, পুরো রমাদান মাসে এ কার্যক্রম চলবে। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ ও নিম্নআয়ের মানুষ বিপাকে আছেন। তাদের কষ্ট লাঘবে ছাত্রদলের পক্ষ থেকে মাসব্যাপী ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

    দেনায়েতপুর এলাকার সবজি ক্রেতা ফারুক মিজি বলেন, ছাত্রদলের উদ্যোগটি প্রশংসনীয়। দেখা গেছে, টমেটো কেজি ৩৫, বেগুন ৬০, পেঁয়াজ ৪৫, লেবু ৩০ টাকা, আলু ২০, মিষ্টি কুমড়া ৩০, শসা ৭৫ টাকা বিক্রি করা হচ্ছে। অথচ খুচরা বাজারে প্রতিটি পণ্যে কেজিতেই ১০-৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তাদের কাছ থেকে বাজার থেকেও কম দামে সবজি কিনেছি। প্রতিটি সবজি কেজিতে ১০-৩০ টাকা কম। এ ধরনের উদ্যোগ নিয়মিত হল সাধারণ মানুষের উপকৃত হবে।

    এ সময় রায়পুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল নোমান রিফাত ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি