• বাণিজ্য

    শ্রীলঙ্কাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

      প্রতিনিধি 9 November 2025 , 5:10:44 প্রিন্ট সংস্করণ

    কলম্বোতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পরামর্শ বৈঠক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য শ্রীলঙ্কার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কলম্বোতে দুই দেশের মধ্যে পরামর্শ বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, আর শ্রীলঙ্কার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব আরুণি রানরাজা।

    বিজ্ঞাপন

    বৈঠকে ইপিজেড, এসইজেড ও এপিআই শিল্প পার্কগুলোতে ওষুধ, আতিথেয়তা, পর্যটন, অটোমোবাইল, হালকা প্রকৌশল, আইসিটি, নবায়নযোগ্য শক্তি, কৃষি-প্রক্রিয়াকরণ, চামড়া এবং পাদুকা খাতে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়। উভয় পক্ষ কৃষি ও মৎস্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ স্বীকার করেছে, যার মধ্যে রয়েছে জলসম্পদ ব্যবস্থাপনা, গভীর সমুদ্রে দীর্ঘ লাইন মাছ ধরা এবং মিঠা পানির মাছ চাষে জ্ঞান ও দক্ষতা ভাগাভাগি।

    এ সময় বাংলাদেশ শ্রীলঙ্কাকে ওষুধ পণ্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করার জন্য অনুরোধ করে। দুই দেশ বাণিজ্য সুবিধা প্রদান এবং বাণিজ্য ও জাহাজ চলাচল সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা দ্রুত আহ্বানের জন্য সম্মত হয়েছে। গভীর অর্থনৈতিক সহযোগিতার জন্য বেসরকারি খাত ও তাদের চেম্বারগুলির মধ্যে সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছে।

    এ ছাড়াও পর্যটনের গুরুত্ব স্বীকার করে, শ্রীলঙ্কা সবুজ পর্যটন বিকাশে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ চা ও বৌদ্ধ পর্যটন সার্কিটসহ যৌথ পর্যটন উদ্যোগ এবং সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:47 PM আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম 6:32 PM নববর্ষে পান্তা-ইলিশ যেভাবে এলো 6:13 PM আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় জার্মানের সহযোগিতা চাইলেন আইজিপি 5:42 PM সিকেডি হাসপাতালে চাঁদাদাবি: চার আসামির ৪ দিনের রিমান্ড 5:11 PM সহজ রেসিপিতে ঘরেই বানান সুস্বাদু ইলিশ পোলাও 4:34 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু 4:25 PM বৈশাখে ঢাকা মাতাবে যেসব ব্যান্ডদল 4:01 PM সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: প্রণয় ভার্মা 3:37 PM বিশ্বকাপের আগে তিন তারকার চোটে অস্বস্তিতে আর্জেন্টিনা