...
  • অপরাধ

    সাধারণ মানুষকে জিম্মি করে কোনো কর্মসূচি নয়: র‍্যাব ডিজি

      প্রতিনিধি 20 February 2026 , 3:54:40 প্রিন্ট সংস্করণ

    সাধারণ মানুষকে জিম্মি করে কোনো কর্মসূচি নয়: র‍্যাব ডিজি। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে কাউকে কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহীদুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শন শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে র‍্যাব ডিজি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    র‍্যাব মহাপরিচালক বলেন, জুলাই-আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর থাকলেও আমরা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পেরেছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগামীতে আরও ভালো অবস্থানে যাবে। তিনি বলেন, দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে কাউকে কিছু করতে দেবো না। ভবিষ্যতে এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় র‍্যাবের পক্ষ থেকে নেয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও কথা বলেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। ফুট প্যাট্রল, বোম্ব ডিসপোজাল টিম থাকবে স্টেন্ডবাই। এ ছাড়াও ৬৬ ক্যামেরার মাধ্যমে পুরোপুরি সিসিটিবির আওতায় আনা হয়েছে। ৩০০ র‌্যাব সদস্য শহীদ মিনারসহ আশপাশ এলাকায় কাজ করবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:55 PM হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু 6:27 PM ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ 6:08 PM সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল 5:57 PM দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে 5:50 PM দড়ি বেয়ে মসজিদে যাওয়া সেই প্রবীণ মুয়াজ্জিন আর নেই 5:15 PM মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ 4:53 PM রজধানীতে কোকেনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার 4:40 PM ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ 4:30 PM ট্রাইব্যুনালে হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার 4:15 PM সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.