• শিরোনাম

    রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি

      প্রতিনিধি 18 February 2026 , 5:59:36 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন কমিশন। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট রোজার মধ্যে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। গিরগিরই সংরক্ষিত আসনের নির্বাচনের তফসিল দেয়া হতে পারে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিবাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

    তিনি বলেন, সংসদের নারী সংরক্ষিত আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। ঈদের আগেই এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই আমরা। সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

    বিজ্ঞাপন

    আরপিও অনুযায়ী, যে দল সাধারণ আসনে যতটি আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। কোনো দল একাধিক আসন পেলে তবেই নারী আসন পায়, স্বতন্ত্ররা এককভাবে নারী আসন পান না। এ ছাড়া শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পরে করা হবে।

    উল্লেখ্য: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি, এনসিপি ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১টি। গণঅধিকার পরিষদ আসন পেয়েছে ১টি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১ আসনে জয় লাভ করেছে। গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন। খেলাফত মজলিস পেয়েছ ১টি আসন। অপরদিকে, জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পায়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:32 PM নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই সংসদ অধিবেশনে আসলেন প্রধানমন্ত্রী 6:22 PM সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম 5:21 PM জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার 4:52 PM পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী 4:26 PM সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ই-৩ সেন্ট্রি মডেলের বিমান ধ্বংস 3:41 PM জাতীয় সংসদের অধিবেশন শুরু 3:33 PM তেল সংকট না কি বাস্তব ভোগান্তি 3:27 PM খালি পেটে তরমুজ খেলে কী হয়? 2:57 PM দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না: অ্যাটর্নি জেনারেল 2:48 PM আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন আবেদন দাখিলে ব্যাপক সাড়া