• জাতীয়

    সৌদির হিসেবে বাংলাদেশে আজ প্রথম তারাবি: কাল থেকে রোজা শুরু

      প্রতিনিধি 18 February 2026 , 5:57:35 প্রিন্ট সংস্করণ

    রমাদান মাসের চাঁদ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে! এ বিষয়ে শাবান মাসের শেষ দিকেই মুসলমানদের খোঁজ নেয়া শুরু হয় কিংবা আগ্রহ থাকে। সে বিষয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকেই রোজা শুরু হবে। আর বুধবার এশার নামাজের পর তারাবিহ অনুষ্ঠিত হবে।

    তবে এরই মধ্যে সৌদি আরবের আকাশে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রমাদান মাসের চাঁদ দেখা যাওয়ায়, বাংলাদেশে আজ প্রথম তারাবি অনুষ্ঠিত হবে। বিগত সময় থেকে এভাবেই দেশে চাঁদ দেখা যাওয়া ও রোজা রাখার রীতি চালু আছে।

    তাই ২৯ দিনে সৌদিআরবে শেষ হচ্ছে শাবান মাস। আর পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে বুধবার (১৮ ফেব্রুয়ারি)। আর বাংলাদেশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা না গেলে, শাবান মাস ৩০দিন পূর্ণ হবে এবং শুক্রবার রোজা শুরু হবে।

    বিজ্ঞাপন

    এ দিকে, বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করা হবে। এরপর রোজা শুরুর তারিখ নির্ধারণ করবে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে চাঁদ দেখা গেলে সেই তথ্য জানাতে ফোন নম্বরও সরবরাহ করেছে তারা।

    ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে বুধবার সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বর অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:32 PM নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই সংসদ অধিবেশনে আসলেন প্রধানমন্ত্রী 6:22 PM সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম 5:21 PM জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার 4:52 PM পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী 4:26 PM সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ই-৩ সেন্ট্রি মডেলের বিমান ধ্বংস 3:41 PM জাতীয় সংসদের অধিবেশন শুরু 3:33 PM তেল সংকট না কি বাস্তব ভোগান্তি 3:27 PM খালি পেটে তরমুজ খেলে কী হয়? 2:57 PM দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না: অ্যাটর্নি জেনারেল 2:48 PM আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন আবেদন দাখিলে ব্যাপক সাড়া