• খেলা

    টি-টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

      প্রতিনিধি 15 February 2026 , 7:45:56 প্রিন্ট সংস্করণ

    টি-টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান। শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

    এদিন ম্যাচেও সূর্যকুমার এবং আগা সালমান কেউ কারো সঙ্গে টসের আগে পরে হাত মেলাননি। হাত না মেলানোর ধারা এই ম্যাচেও বহাল থাকল।

    বিজ্ঞাপন

    ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তার দলে দুটি পরিবর্তন এসেছে। অভিষেক শর্মা ও কুলদীপ যাদব দলে ঢুকেছেন। অর্শদীপের দলের বাইরে থাকার কথা বললেও আরেকজন কে তা জানাননি।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের আটবারের দেখায় ভারত জিতেছে ৭ ম্যাচ। পাকিস্তান জিতেছে এক ম্যাচ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।

    পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।

    ভারত একাদশ: ইশান কিষান (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:10 PM ২ জামাই-ই ছিল বদের বদ: বাঁধন 5:51 PM সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস 5:44 PM বাড়ছে না জ্বালানি তেলের দাম 5:13 PM শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধকালীন নেতৃত্ব এক অবিনাশী সত্য: তথ্য মন্ত্রী 4:58 PM ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী 4:38 PM হাম হলে কী করবেন? 3:54 PM পলাশের এসএসসির ফলাফল শুনে মায়ের স্ট্রোক 3:30 PM ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ 2:11 PM দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা 1:56 PM ১০৩ পদে যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ