• বিনোদন

    শাকিবের হাত ধরেই আসবেন মিথিলা

      প্রতিনিধি 10 February 2026 , 12:46:56 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকাই সিনেমার সবচেয়ে ব্যস্ততম নায়ক শাকিব খান। বর্তমানে তিনি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য নির্মিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং করছেন। এটির কাজ শেষ করে দুই সপ্তাহ বিরতি নিয়ে শুরু করবেন ‘রকস্টার’ নামে আরও একটি সিনেমার কাজ। এটি নির্মিত হবে ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে। এতে শাকিবের বিপরীতে থাকবেন দুই নায়িকা। প্রধান নায়িকা কে হবেন এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি, তবে দ্বিতীয় নায়িকা হিসেবে থাকবেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা-এমনটাই শোনা যাচ্ছে। সিনেমাটির পরিচালক আজমান রুশো এ বিষয়ে বলেন, ‘এসব নিয়ে এখনই কোনো কথা বলতে পারছি না। কয়েকদিনের মধ্যে আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে এ নিয়ে কিছুই বলতে পারছি না।’ তানজিয়া মিথিলাও এ বিষয়ে একেবারে চুপ। শুধু জানালেন, সবকিছু চূড়ান্ত হোক, তবেই সিনেমা নিয়ে কথা বলতে পারব।

    বিজ্ঞাপন

    তবে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিংয়ে বসেছেন মিথিলা। চরিত্রটাও তার পছন্দ হয়েছে। তবে সিনেমার প্রধান নায়িকা হিসেবে থাকতে পারেন বাংলাদেশ কিংবা পাকিস্তানের জনপ্রিয় কোনো তারকা। কিন্তু কারও সঙ্গে চূড়ান্ত কিছু না হওয়ায় এখনই কিছু বলতে চাইছেন না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের প্রধান নায়িকার নাম চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষণা হতে পারে বলে জানা গেছে। এতে দ্বিতীয় নায়িকার চরিত্রটিও গুরুত্বপূর্ণ।

    তানজিয়া জামান মিথিলা শুরুতে ছিলেন র‍্যাম্প মডেল। একটা সময় অভিনয়ে মনোযোগী হন। ছোট পর্দাতেও কাজ করেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ওটিটিতেও তাকে দেখা গেছে। ২০২০ সালে ‘রোহিঙ্গা’ নামে একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন। কিছুদিন আগে জানান, তিনি এবার বাংলাদেশের সিনেমায় মনোযোগী হতে চান। শাকিব খানের বিপরীতে অভিনয় করতে চান। সবকিছু ঠিকঠাক থাকলে ‘রকস্টার’ দিয়েই হয়তো পূরণ হবে মিথিলার সে ইচ্ছা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 2:37 PM হানাহানিতেও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন 2:34 PM ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ার ঈদ জামাত 2:25 PM মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 2:19 PM যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় 2:18 PM জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 5:59 PM ঈদের আগে রাজধানীতে বৃষ্টি 5:48 PM ৪ দিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায় 5:42 PM ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা 5:31 PM ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর