• রাজনীতি

    নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে শামীম আহমেদের রিট

      প্রতিনিধি 9 February 2026 , 5:19:07 প্রিন্ট সংস্করণ

    মো. নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছেন, ওই আসনের জাতীয় পার্টির (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সর্বোচ্চ আদালতে এ রিট করা হয়।

    রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নেন।

    বিজ্ঞাপন

    গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। আর তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।

    এ আসনে চুড়ান্ত প্রার্থী হয়েছেন-বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র কোহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, ন্যাশনাল পিপলস্‌ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:06 PM দেশের ম্যাচ রেফারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য সাইমন টফেলের 5:51 PM নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে রাতে প্রধানমন্ত্রীর বৈঠক 5:48 PM তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখায় পাম্প মালিককে জরিমানা 5:41 PM দেশে মব কালচার আর বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 5:23 PM প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ 5:10 PM ১৪ এপ্রিল কৃষক কার্ড প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 4:55 PM এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা 4:38 PM হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর 4:27 PM জ্বালানি সংকটে স্বস্তি: জাহাজ ভিড়তেই শুরু তেল খালাস 4:09 PM অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ ব্যাংকে চাকরি