• রাজনীতি

    নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

      প্রতিনিধি 8 February 2026 , 1:19:45 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।

    ঢাকা-১১ আসনের ভোটারদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘এ আসনে দুইজন প্রার্থী আছেন। দুইজনকেই আপনারা চেনেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। আমি মায়ের কাছে মাসির গল্প শোনাতে চাই না। আমার থেকে নাহিদকে আপনারা ভালো চেনেন। ইনসাফের বাংলাদেশে জনগণের রায় এবং আল্লাহর মেহেরবানিতে যদি বিজয় অর্জিত হয় সেই সরকারে নাহিদ ইসলামকে অবশ্যই একজন মন্ত্রী হিসেবে দেখতে পাবেন।’

    বিজ্ঞাপন

    নাহিদ ইসলামের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা হাতে হাত ধরে এক সঙ্গে কাজ করবো। শুধু ঢাকা-১১ আসনের জন্য নয়। আমরা বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চির মানুষ এবং ১৮ কোটি মানুষের ওপর পাহারাদারি করবো। ইনশাআল্লাহ। কারও সঙ্গে আমরা বেঈমানি করবো না।’

    তিনি বলেন, ‘এ রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে বাংলাদেশ তাদের ক্ষমা করবে না। সারা বাংলাদেশ জেগে উঠেছে। যুবকরা জানিয়ে দিয়েছে বস্তা পচা রাজনীতি চাই না। যুব সমাজ রায় দিয়ে দিয়েছে। এখন জনসমাজের দায়িত্ব, তারা ১২ তারিখ রায় দিয়ে দিবে।’

    ডা. শফিকুর রহমান বলেন, ‘একটি দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণখেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন করা যাবে না। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:10 PM ইরাক থেকেও তেল নিতে পারছে না যুক্তরাষ্ট্র 5:53 PM রবার্ট মুলারের মৃত্যু নিয়ে খুশি ডোনাল্ড ট্রাম্প 5:42 PM কাদের জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি 4:22 PM মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 2:37 PM হানাহানিতেও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন 2:34 PM ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ার ঈদ জামাত 2:25 PM মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 2:19 PM যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় 2:18 PM জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 5:59 PM ঈদের আগে রাজধানীতে বৃষ্টি