• বিনোদন

    ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি হলে শাকিব প্রিন্সিপাল: বুবলী

      প্রতিনিধি 8 February 2026 , 1:02:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দ্বিতীয় সন্তানের মা হওয়ার গুঞ্জনের মাঝেই গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শোরুম উদ্বোধনে এসে শাকিব খানকে নিয়ে এক অভিনব মন্তব্য করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড সুপারস্টারকে তিনি চলচ্চিত্র অঙ্গনের অভিভাবক হিসেবে আখ্যায়িত করেছেন।

    বিজ্ঞাপন

    শাকিব খানের প্রশংসা করতে গিয়ে বুবলী বলেন, “শাকিব খানের সিনেমা মানেই ধামাকা। এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রি ধরে রেখেছেন। আমি সব সময় বলি, আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয়, তাহলে শাকিব খান সেখানের প্রিন্সিপাল।” তিনি আরও যোগ করেন, শাকিব তাদের ‘প্রিন্স’ এবং তার আসন্ন সিনেমা ‘প্রিন্স’ও হিট হবে বলে তিনি আশাবাদী। ব্যাটে-বলে মিললে ফের জুটিতে দেখা যাবে বলেও ইঙ্গিত দেন তিনি।

    ব্যক্তিগত জীবন ও মা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, সময় ও সুযোগ বুঝে তিনি কথা বলবেন। তবে ভালোবাসা দিবস প্রসঙ্গে বুবলীর ভাষ্য, “আমার কাছে ভালোবাসা মানে সম্মান, বিশ্বাস, আস্থা, স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ।” শাকিবের দেওয়া সেরা উপহার হিসেবে তিনি টাকা বা গহনা নয়, বরং তাদের দীর্ঘদিনের সম্পর্ক, পরিবার এবং সুন্দর স্মৃতিগুলোকেই এগিয়ে রাখেন।

    আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরাসরি কিছু না বললেও বুবলী প্রত্যাশা করেন, যে সরকারই আসুক, শিল্পীরা যেন নিরাপদে কাজ করতে পারেন এবং নারী-পুরুষ বৈষম্য না থাকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:02 PM ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি হলে শাকিব প্রিন্সিপাল: বুবলী 12:11 PM আজ মাঠে নামছে সেনাসহ সব বাহিনী 12:01 PM ডিগ্রিধারী না হয়েও ডা. পদবি ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ 11:51 AM জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বুলবুল 11:06 AM অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর 10:54 AM থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও 10:41 AM যৌথাবাহিনীর অভিযানে ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা গ্রেপ্তার 10:34 AM গুম ও খুনের মামলা: জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ 7:52 PM রবি ও সোমবার ঢাকার ১৪টি স্থানে জনসভা করবেন তারেক রহমান 7:26 PM ফাহিমের ব্যাটে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দিয়েছে