• খেলা

    বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ১৪৮ রান

      প্রতিনিধি 7 February 2026 , 1:31:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে এক বারের চ্যাম্পিয়ন পাকিস্তান। উদ্বোধনী এই ম্যাচে পাকিস্তানের সামনে ১৪৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ডাচরা।

    কলম্বোর সিংহলিজ স্পোর্টিং ক্লাবে শনিবার (৭ ফেব্রুয়ারি) টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় পাকিস্তান। ৩১ রানের মধ্যে প্রথম ২ উইকেট হারালেও মাত্র ৩ উইকেট হারিয়েই এদিন এক শ রান পার করে নেদারল্যান্ডস। মাত্র ১২ ওভার ১ বলেই শতরান স্পর্শ করে দলটি। তবে এর পরপরই খেই হারায় দলটি।

    বিজ্ঞাপন

    ১০৫ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় নেদারল্যান্ডস। ২৫ বলে ৩০ রান করে বিদায় নেন বাস ডি লিড। এরপর ১২৭ থেকে ১২৯; ৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় ডাচরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ১ বল বাকি থাকতে ১৪৭ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

    পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল পেসার সালমান মির্জা। ৩ ওভার ৫ বলে ২৪ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদ। ১ ওভার হাত ঘুরিয়েই ২ উইকেট শিকার করেন সাইম আইয়ুব। দলের তারকা পেসার শাহিন আফ্রিদি নেন ১ উইকেট। মোহাম্মদ নওয়াজ ২ উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন ৩৮ রান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:31 PM বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ১৪৮ রান 12:46 PM টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু 11:55 AM ঐক্য সরকার নয়, একক জয়ের বার্তা তারেক রহমানের 11:09 AM নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে 10:56 AM এবার অ্যান্টার্কটিকা অভিযানে সুমন-নিলয় 10:29 AM ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প 7:23 PM সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি-আনোয়ারুল ইসলাম 7:16 PM ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে 7:10 PM ভোট কিনতে রাতের অন্ধকারে টাকা বিতরণে নেমেছে জামায়াত: আমিনুল হক 7:08 PM রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, কাউকে লুটপাট করতে দেবো না: জামায়াত আমীর