...
  • খেলা

    মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

      প্রতিনিধি 6 February 2026 , 11:14:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফুটবল ক্যারিয়ারের শেষপ্রান্তে অবস্থান করছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে আমেরিকার এমএলএস কাপে ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি। হয়তো এখানেই পেশাদার ফুটবলের শেষ দেখছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। কিন্তু আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে শৈশবের ক্লাবে ফেরাতে চাইছে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব কর্তৃপক্ষ।

    ২০২৭ সালের প্রথমার্ধে তাকে দলে ভেড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে ক্লাবের শীর্ষ এক কর্মকর্তা। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এমনটিই উঠে এসেছে।

    নিওয়েলসের সহ-সভাপতি হুয়ান ম্যানুয়েল মেডিনা বলেন, ‘‘এটি শুধু ক্লাবকেন্দ্রিক উদ্যোগ নয়। এটা নিওয়েলসের চেয়েও বড় একটি প্রকল্প। রোজারিও শহর, প্রদেশ এবং আর্জেন্টাইন ফুটবল-সবাই এতে জড়িত।”

    বিজ্ঞাপন

    বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। গত অক্টোবরে তিনি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন, যা চলবে ২০২৮ সালের শেষ পর্যন্ত। এই সময়ে ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতাতেও বড় ভূমিকা রেখেছেন তিনি।

    এমএলএসে ইতিহাসও গড়েছেন মেসি। একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এমএলএসের সবচেয় মূল্যবান পুরস্কার জিতেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

    ৩৮ বছর বয়সী মেসি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলেছেন। সেখান থেকেই পাড়ি জমান বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায়।

    ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে তিনি জিতেছেন ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগ এবং ৩টি ক্লাব বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন মেসি। সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে ক্যারিয়ারের ৪০৫তম অ্যাসিস্ট করেন তিনি। যার মাধ্যমে পেলের রেকর্ডকেও পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:14 AM মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ 11:08 AM শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান 11:04 AM ওসমান হাদি হত্যায় জাতিসংঘ কার্যালয়ে তদন্তের প্রস্তাব দেবে সরকার 10:49 AM ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর 10:34 AM সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও 10:21 AM সরকারি কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি থাকবে না: প্রধান উপদেষ্টা 7:34 PM নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন করতে ১ লাখ সেনাসদস্য মোতায়েন 7:24 PM ক্ষমতায় গেলে পদ্মায় বাঁধ হবে: জামায়াত আমীর 7:19 PM জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় ছরওয়ারের জামিন 7:02 PM শুক্রবার বাংলাদেশ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.