...
  • রাজনীতি

    শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান

      প্রতিনিধি 6 February 2026 , 11:08:55 প্রিন্ট সংস্করণ

    বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর যাবেন। সেখানে জনসভা শেষে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তিনি। দুই দশকের বেশি সময় পর তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা।
    দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায় করবেন সফরের প্রথম জনসভা। তাই প্রস্তুত হচ্ছে ঠাকুরগাও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। বিএনপির এই নির্বাচনি জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বিজ্ঞাপন

    ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভা স্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। প্রায় দুই যুগ পর তারেক রহমানকে সরাসরি দেখতে পাওয়ার আশায় খুশি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। তারা জানান, ঠাকুরগাঁও-এর উন্নয়ন নিয়ে বিএনপির মহাসচিবের অনেক পরিকল্পনা রয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে আসার পর তা বাস্তবায়নে আরও সহজ হবে।

    পুলিশ জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি সফরে এখানে আসছেন। তার নিরাপত্তার জন্য যা প্রয়োজন, সব করা হবে।

    ঠাকুরগাঁও থেকে নীলফামারীতে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। যেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় ২০ বছর পর তারেক রহমানকে কাছে পাবেন বলে উচ্ছসিত স্থানীয় ও নেতাকর্মীরা। তারা স্বপ্ন দেখছেন বিএনপি ক্ষমতায় এলে অব্যাহত থাকবে এলাকার উন্নয়নের ধারা।

    স্থানীয়রা জানান, এখানে তারেক রহমানের নানার বাড়ি। এখানে তিনি আসলে এই এলাকার উন্নয়ন হবে। গত ১৫ বছর এই এলাকার কোনো উন্নয়ন হয়নি।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারে প্রতি মানুষের যে ভালোবাসা, তা আগামী ৭ ফেব্রুয়ারির জনসভায় তাদের উপস্থিতি দিয়ে প্রমান করবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:08 AM শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান 11:04 AM ওসমান হাদি হত্যায় জাতিসংঘ কার্যালয়ে তদন্তের প্রস্তাব দেবে সরকার 10:49 AM ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর 10:34 AM সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও 10:21 AM সরকারি কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি থাকবে না: প্রধান উপদেষ্টা 7:34 PM নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন করতে ১ লাখ সেনাসদস্য মোতায়েন 7:24 PM ক্ষমতায় গেলে পদ্মায় বাঁধ হবে: জামায়াত আমীর 7:19 PM জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় ছরওয়ারের জামিন 7:02 PM শুক্রবার বাংলাদেশ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা 6:53 PM ধানের শীষের অঙ্গীকার, ইন্টারনেট হবে সবার: তারেক রহমান
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.