• জাতীয়

    ওসমান হাদি হত্যায় জাতিসংঘ কার্যালয়ে তদন্তের প্রস্তাব দেবে সরকার

      প্রতিনিধি 6 February 2026 , 11:04:22 প্রিন্ট সংস্করণ

    শহীদ ওসমান হাদি। ছবি : সংগৃহীত
    শহীদ ওসমান হাদি। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে (ওএইচসিএইচআর) প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যত দ্রুত সম্ভব এই প্রস্তাব দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচারে পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে। একই সঙ্গে এ ধরনের তদন্ত প্রক্রিয়ায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার বিষয়েও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

    এর আগে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতারা ও নিহতের পরিবার।

    ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তাদের দাবি, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের সুনির্দিষ্ট ঘোষণা এবং প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:59 PM ঈদের আগে রাজধানীতে বৃষ্টি 5:48 PM ৪ দিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায় 5:42 PM ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা 5:31 PM ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর 7:59 PM দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ 6:02 PM আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান 5:42 PM অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে এলে দাফন 5:14 PM ইরানের প্রস্তাব নাকচ করল ফিফা, আমেরিকাতেই খেলতে হবে 5:08 PM কোথাও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না: সেতুমন্ত্রী রবিউল আলম 5:03 PM ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি