• রাজনীতি

    তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা: আবদুস সালাম

      প্রতিনিধি 4 February 2026 , 7:56:19 প্রিন্ট সংস্করণ

    বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা’। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

    আবদুস সালাম বলেন, ‘একসময় এই দেশের নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর অবর্তমানে ছিলেন বেগম খালেদা জিয়া। আর এখন দেশের মানুষ যাকে গ্রহণ করেছে, তিনি তারেক রহমান।’ নির্বাচনের দিন যত নিকটবর্তী হচ্ছে, জামায়াতের আচরণ তত অস্বাভাবিক হয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, এখন ধৈর্য ধরার সময়। ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে। নইলে ১২ তারিখের পর শুয়ে পড়তে হতে পারে। যদি বেশি অধৈর্য হন তাহলে বইসা যান।

    বিজ্ঞাপন

    ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থীর একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে আবদুস সালাম বলেন, ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর মাধ্যমে একটি দলের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। তারা এখনো বাংলাদেশ সেনাবাহিনীকে গ্রহণ করতে পারেনি। মুক্তিযুদ্ধের সময় তারা সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেছিল বলেই এখনো তারা পাকিস্তানি ভাবধারায় রয়েছে।

    সেনাবাহিনী সম্পর্কে অবমাননাকর বক্তব্য ও সমালোচনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। তারেক রহমানের বিষয়ে কথা বলার সময় সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, বিএনপি জামায়াতের আমির সম্পর্কেও সম্মান রেখেই কথা বলে। নারীদের বিষয়ে জামায়াতের অবস্থানের সমালোচনা করা হলেও সেটিও সম্মানের সঙ্গেই করা হয়।

    বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, ইনশাল্লাহ তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশকে বাঁচাতে হলে এবং দেশকে রক্ষা করতে হলে তারেক রহমানের কোনো বিকল্প নেই। নির্বাচনের দিন ভোট দেয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন। কোথাও কারচুপি হতে দেয়া যাবে না। ফলাফল গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ ভোট ডাকাতি করে নিয়ে যেতে না পারে।

    এ সময় উপস্থিত ছিলেন-বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, তাবিথ আউয়ালসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও এলাকাবাসী।

    সুত্র: ঢাকা, ৪ ফেব্রুয়ারি-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:33 PM সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা 6:39 PM চাকরি হারালেন ৪৩তম ব্যাচের চার এএসপি 6:27 PM দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ২ 6:23 PM দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:13 PM ১২০ অধ্যাদেশে ঐকমত্য, গণভোট ও দুদক আইন নিয়ে বিতর্ক 5:56 PM স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস 5:39 PM স্বামীর পরকীয়ায় সংসার ভাঙল মৌসুমী হামিদের 5:30 PM শীত-গরম-বৃষ্টির মিশেলে আগাম কালবৈশাখীর আভাস 5:16 PM ৪৭ বছরেও ফিট ইমরান হাশমি, কেমন তার দৈনন্দিন খাদ্যাভ্যাস 4:50 PM রাজস্থান রয়্যালস বিক্রি: ওয়ার্ন পরিবারের প্রাপ্তি প্রায় ৫০০ কোটি টাকা